আল্লাহর 99টি নাম । 99 Names of Allah ।

আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى‎‎) হলো ইসলাম ধর্ম মতে কুরআন ও হাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন।[১] ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।[২]

উৎস এবং ইতিহাস[সম্পাদনা]

এই নামসমূহের ব্যাপারে কুরআনের বর্ণনায় আল্লাহ তাআলার উদ্ধৃতি এসেছে

অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে,[৩]নবী মুহাম্মাদ (সাঃ) আল্লাহর অনেকগুলো নাম-এর উল্লেখ করেছেন।

উদাহরণস্বরূপ একটি বিশুদ্ধ হাদিসে আবু হোরায়রা মুহাম্মাদ (সাঃ) এর একটি উক্তি বর্ণনা করেন,

কুরআনের বর্ণনায় আল্লাহর গুণবাচক নামসমূহকে "সুন্দরতম নামসমূহ" বলে উল্লেখ করা হয়েছে। (নিম্ন-বর্ণিত দেখুন সূরা আল আরাফ ৭:১৮০, বনী-ইসরাঈল ১৭:১১০, ত্বোয়া-হা ২০:৮, আল হাশ্‌র ৫৯:২৪)।

হাদীসে প্রাপ্ত মহান আল্লাহর ৯৯টি নাম[সম্পাদনা]

আল্লাহর কিছু নাম কুরআনেও উল্লেখ করা হয়েছে এবং বিস্তারিতভাবে হাদীসে ৯৯ টি নামের একটি তালিকা পাওয়া যায়, কিন্তু সেটির সনদ দূর্বল। এছাড়াও নাসিরুদ্দিন আলবানী সুনানে ইবনে মাজাহ'তে উল্লেখিত হাদীসটির ক্ষেত্রে বলেছেন যে, "নাম গণনা ব্যতীত সহীহ"।[৫] আর জামি তিরমিজিতে হাদীসের শেষে ইমাম তিরমিজিও মন্তব্য করেছেন।[৬]
#আরবীতেউচ্চারণবর্ণান্তরঅনুবাদ (আলোচ্য বিষয়বস্তুর উপর অর্থ নির্ভরশীল)ক্বুরআন-কারীমে এই নামের ব্যবহার
এই শব্দ সম্পর্কে১الرحمنআর রাহমানপরম দয়ালুসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, সূরা আর-রহমানে(সূরা নং:৫৫)[কুরআন ৫৫:১] অনেকবার ব্যবহৃত।
এই শব্দ সম্পর্কে২الرحيمআর-রাহ়ীমঅতিশয়-মেহেরবানসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, এবং আরও অসংখ্যবার ব্যবহৃত।
এই শব্দ সম্পর্কে৩الملكআল-মালিকসর্বকর্তৃত্বময়৫৯:২৩, ২০:১১৪, ২৩:১১৬
এই শব্দ সম্পর্কে৪القدوسআল-কুদ্দুসনিষ্কলুষ, অতি পবিত্র৫৯:২৩, ৬২:১
এই শব্দ সম্পর্কে৫السلامআস-সালামনিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী৫৯:২৩
এই শব্দ সম্পর্কে৬المؤمنআল-মু'মিননিরাপত্তা ও ঈমান দানকারী৫৯:২৩
এই শব্দ সম্পর্কে৭المهيمنআল-মুহাইমিনপরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী৫৯:২৩
এই শব্দ সম্পর্কে৮العزيزআল-আ'জীজপরাক্রমশালী, অপরাজেয়৩:৬, ৪:১৫৮, ৯:৪০, ৪৮:৭, ৫৯:২৩
এই শব্দ সম্পর্কে৯الجبارআল-জাব্বারদুর্নিবার৫৯:২৩
এই শব্দ সম্পর্কে১০المتكبرআল-মুতাকাব্বিইরনিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী৫৯:২৩
এই শব্দ সম্পর্কে১১الخالقআল-খালিক্বসৃষ্টিকর্তা৬:১০২, ১৩:১৬, ৩৯:৬২, ৪০:৬২, ৫৯:২৪
এই শব্দ সম্পর্কে১২البارئআল-বারীসঠিকভাবে সৃষ্টিকারী৫৯:২৪
এই শব্দ সম্পর্কে১৩المصورআল-মুছউইরআকৃতি-দানকারী৫৯:২৪
এই শব্দ সম্পর্কে১৪الغفارআল-গফ্ফারপরম ক্ষমাশীল২০:৮২, ৩৮:৬৬, ৩৯:৫, ৪০:৪২, ৭১:১০
এই শব্দ সম্পর্কে১৫القهارআল-ক্বাহারকঠোর১২:৩৯, ১৩:১৬, ১৪:৪৮, ৩৮:৬৫, ৩৯:৪, ৪০:১৬
এই শব্দ সম্পর্কে১৬الوهابআল-ওয়াহ্হাবসবকিছু দানকারী৩:৮, ৩৮:৯, ৩৮:৩৫
এই শব্দ সম্পর্কে১৭الرزاقআর-রজ্জাক্বরিযিকদাতা৫১:৫৮
এই শব্দ সম্পর্কে১৮الفتاحআল ফাত্তাহবিজয়দানকারী৩৪:২৬
এই শব্দ সম্পর্কে১৯العليمআল-আ'লীমসর্বজ্ঞ২:১৫৮, ৩:৯২, ৪:৩৫, ২৪:৪১, ৩৩:৪০
এই শব্দ সম্পর্কে২০القابضআল-ক্ববিদ্ব'নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী২:২৪৫
এই শব্দ সম্পর্কে২১الباسطআল-বাসিতপ্রশস্তকারী২:২৪৫
এই শব্দ সম্পর্কে২২الخافضআল-খফিদ্বুঅবনতকারী (কাফির ও মুশরিকদের)৫৩:৬
এই শব্দ সম্পর্কে২৩الرافعআর-রফীই'উন্নতকারী৫৮:১১, ৬:৮৩
এই শব্দ সম্পর্কে২৪المعزআল-মুই'জ্বসম্মান-দানকারী৩:২৬
এই শব্দ সম্পর্কে২৫المذلআল-মুদ্বি'ল্লু(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী৩:২৬
এই শব্দ সম্পর্কে২৬السميعআস্-সামি'সর্বশ্রোতা২:১২৭, ২:২৫৬, ৮:১৭, ৪৯:১
এই শব্দ সম্পর্কে২৭البصيرআল-বাছীরসর্ববিষয়-দর্শনকারী৪:৫৮, ১৭:১, ৪২:১১, ৪২:২৭
এই শব্দ সম্পর্কে২৮الحكمআল-হা'কামঅটল বিচারক২২:৬৯
এই শব্দ সম্পর্কে২৯العدلআল-আ'দলপরিপূর্ণ-ন্যায়বিচারক৬:১১৫
এই শব্দ সম্পর্কে৩০اللطيفআল-লাতীফসকল-গোপন-বিষয়ে-অবগত৬:১০৩, ২২:৬৩, ৩১:১৬, ৩৩:৩৪
এই শব্দ সম্পর্কে৩১الخبيرআল-খ'বীরসকল ব্যাপারে জ্ঞাত৬:১৮, ১৭:৩০, ৪৯:১৩, ৫৯:১৮
এই শব্দ সম্পর্কে৩২الحليمআল-হা'লীমঅত্যন্ত ধৈর্যশীল২:২৩৫, ১৭:৪৪, ২২:৫৯, ৩৫:৪১
এই শব্দ সম্পর্কে৩৩العظيمআল-আ'জীমসর্বোচ্চ-মর্যাদাশীল২:২৫৫, ৪২:৪, ৫৬:৯৬
এই শব্দ সম্পর্কে৩৪الغفورআল-গফুরপরম ক্ষমাশীল২:১৭৩, ৮:৬৯, ১৬:১১০, ৪১:৩২
এই শব্দ সম্পর্কে৩৫الشكورআশ্-শাকুরগুনগ্রাহী৩৫:৩০, ৩৫:৩৪, ৪২:২৩, ৬৪:১৭
এই শব্দ সম্পর্কে৩৬العليআল-আ'লিইউউচ্চ-মর্যাদাশীল৪:৩৪, ৩১:৩০, ৪২:৪, ৪২:৫১
এই শব্দ সম্পর্কে৩৭الكبيرআল-কাবিইরসুমহান১৩:৯, ২২:৬২, ৩১:৩০
এই শব্দ সম্পর্কে৩৮الحفيظআল-হা'ফীজসংরক্ষণকারী১১:৫৭, ৩৪:২১, ৪২:৬
এই শব্দ সম্পর্কে৩৯المقيتআল-মুক্বীতসকলের জীবনোপকরণ-দানকারী৪:৮৫
এই শব্দ সম্পর্কে৪০الحسيبআল-হাসীবহিসাব-গ্রহণকারী৪:৬, ৪:৮৬, ৩৩:৩৯
এই শব্দ সম্পর্কে৪১الجليلআল-জালীলপরম মর্যাদার অধিকারী৫৫:২৭, ৩৯:১৪, ৭:১৪৩
এই শব্দ সম্পর্কে৪২الكريمআল-কারীমসুমহান দাতা২৭:৪০, ৮২:৬
এই শব্দ সম্পর্কে৪৩الرقيبআর-রক্বীবতত্ত্বাবধায়ক৪:১, ৫:১১৭
এই শব্দ সম্পর্কে৪৪المجيبআল-মুজীবজবাব-দানকারী, কবুলকারী১১:৬১
এই শব্দ সম্পর্কে৪৫الواسعআল-ওয়াসি'সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান২:২৬৮, ৩:৭৩, ৫:৫৪
এই শব্দ সম্পর্কে৪৬الحكيمআল-হাকীমপরম-প্রজ্ঞাময়৩১:২৭, ৪৬:২, ৫৭:১, ৬৬:২
এই শব্দ সম্পর্কে৪৭الودودআল-ওয়াদুদ(বান্দাদের প্রতি) সদয়১১:৯০, ৮৫:১৪
এই শব্দ সম্পর্কে৪৮المجيدআল-মাজীদসকল-মর্যাদার-অধিকারী১১:৭৩
এই শব্দ সম্পর্কে৪৯الباعثআল-বাই'ছ'পুনুরুজ্জীবিতকারী২২:৭
এই শব্দ সম্পর্কে৫০الشهيدআশ্-শাহীদসর্বজ্ঞ-স্বাক্ষী৪:১৬৬, ২২:১৭, ৪১:৫৩, ৪৮:২৮
৫১الحقআল-হা'ক্বপরম সত্য৬:৬২, ২২:৬, ২৩:১১৬, ২৪:২৫
৫২الوكيلআল-ওয়াকিলপরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী৩:১৭৩, ৪:১৭১, ২৮:২৮, ৭৩:৯
৫৩القويআল-ক্বউইউপরম-শক্তির-অধিকারী২২:৪০, ২২:৭৪, ৪২:১৯, ৫৭:২৫
৫৪المتينআল-মাতীনসুদৃঢ়৫১:৫৮
৫৫الوليআল-ওয়ালিইউঅভিভাবক ও সাহায্যকারী৪:৪৫, ৭:১৯৬, ৪২:২৮, ৪৫:১৯
৫৬الحميدআল-হা'মীদসকল প্রশংসার অধিকারী১৪:৮, ৩১:১২, ৩১:২৬, ৪১:৪২
৫৭المحصيআল-মুহছীসকল সৃষ্টির ব্যপারে অবগত৭২:২৮, ৭৮:২৯, ৮২:১০-১২
৫৮المبدئআল-মুব্দি'প্রথমবার-সৃষ্টিকর্তা১০:৩৪, ২৭:৬৪, ২৯:১৯, ৮৫:১৩
৫৯المعيدআল-মুঈ'দপুনরায়-সৃষ্টিকর্তা১০:৩৪, ২৭:৬৪, ২৯:১৯, ৮৫:১৩
৬০المحييআল-মুহ'য়ীজীবন-দানকারী৭:১৫৮, ১৫:২৩, ৩০:৫০, ৫৭:২
৬১المميتআল-মুমীতমৃত্যু-দানকারী৩:১৫৬, ৭:১৫৮, ১৫:২৩, ৫৭:২
৬২الحيআল-হাইয়্যুচিরঞ্জীব২:২৫৫, ৩:২, ২৫:৫৮, ৪০:৬৫
৬৩القيومআল-ক্বাইয়্যুমসমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী২:২৫৫, ৩:২, ২০:১১১
৬৪الواجدআল-ওয়াজিদঅফুরন্ত ভান্ডারের অধিকারী৩৮:৪৪
৬৫الماجدআল-মাজিদশ্রেষ্ঠত্বের অধিকারী৮৫:১৫, ১১:৭৩,
৬৬الواحدআল-ওয়াহি'দএক ও অদ্বিতীয়২:১৬৩, ৫:৭৩, ৯:৩১, ১৮:১১০
৬৭الاحدআল আহাদএক১১২:১
৬৮الصمدআছ্-ছমাদঅমুখাপেক্ষী১১২:২
৬৯القادرআল-ক্বদিরসর্বশক্তিমান৬:৬৫, ৩৬:৮১, ৪৬:৩৩, ৭৫:৪০
৭০المقتدرআল-মুক্ব্তাদিরনিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী১৮:৪৫, ৫৪:৪২, ৫৪:৫৫
৭১المقدمআল-মুক্বদ্দিমঅগ্রসারক১৬:৬১, ১৭:৩৪,
৭২المؤخرআল-মুয়াক্খিরঅবকাশ দানকারী৭১:৪
৭৩الأولআল-আউয়ালঅনাদি৫৭:৩
এই শব্দ সম্পর্কে৭৪الأخرআল-আখিরঅনন্ত, সর্বশেষ৫৭:৩
৭৫الظاهرআজ-জ'হিরসম্পূর্নরূপে-প্রকাশিত৫৭:৩
৭৬الباطنআল-বাত্বিনদৃষ্টি হতে অদৃশ্য৫৭:৩
৭৭الواليআল-ওয়ালিসমস্ত-কিছুর-অভিভাবক১৩:১১, ২২:৭
৭৮المتعاليআল-মুতাআ'লিসৃষ্টির গুনাবলীর উর্দ্ধে১৩:৯
৭৯البرআল-বার্পরম-উপকারী, অণুগ্রহশীল৫২:২৮
৮০التوابআত্-তাওয়াবতাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী২:১২৮, ৪:৬৪, ৪৯:১২, ১১০:৩
৮১المنتقمআল-মুনতাক্বিমপ্রতিশোধ-গ্রহণকারী৩২:২২, ৪৩:৪১, ৪৪:১৬
এই শব্দ সম্পর্কে৮২العفوআল-আ'ফঊপরম-উদার৪:৯৯, ৪:১৪৯, ২২:৬০
৮৩الرؤوفআর-রউফপরম-স্নেহশীল৩:৩০, ৯:১১৭, ৫৭:৯, ৫৯:১০
৮৪مالك الملكমালিকুল-মুলকসমগ্র জগতের বাদশাহ্৩:২৬
৮৫ذو الجلال والإكرامযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা৫৫:২৭, ৫৫:৭৮
৮৬المقسطআল-মুক্ব্সিতহকদারের হক-আদায়কারী৭:২৯, ৩:১৮
৮৭الجامعআল-জামিই'একত্রকারী, সমবেতকারী৩:৯
৮৮الغنيআল-গণিই'অমুখাপেক্ষী ধনী৩:৯৭, ৩৯:৭, ৪৭:৩৮, ৫৭:২৪
৮৯المغنيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী৯:২৮
৯০المانعআল-মানিই'অকল্যাণরোধক৬৭:২১
এই শব্দ সম্পর্কে৯১الضارআয্-যরক্ষতিসাধনকারী৬:১৭
৯২النافعআন্-নাফিই'কল্যাণকারী৩০:৩৭
৯৩النورআন্-নূরপরম-আলো২৪:৩৫
৯৪الهاديআল-হাদীপথ-প্রদর্শক২২:৫৪
৯৫البديعআল-বাদীই'অতুলনীয়২:১১৭, ৬:১০১
৯৬الباقيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর৫৫:২৭
৯৭الوارثআল-ওয়ারিস'উত্তরাধিকারী১৫:২৩, ৫৭:১০
৯৮الرشيدআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক২:২৫৬, ৭২:১০
৯৯الصبورআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী২:১৫৩, ৩:২০০, ১০৩:৩

ইসলামিক পরিভাষায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম[সম্পাদনা]

বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম রয়েছে। ইসলামিক পরিভাষায় একে ইসমে আজম (অর্থ: "সর্বশ্রেষ্ঠ নাম")[৭] বলা হয়। এবং কেউ যদি এই নামসমূহের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা তিনি (আল্লাহ) অবশ্যই কবুল করবেন।[৮]

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হাদীসসমূহ বর্ণিত হয়েছে। যেমন, এক হাদিসে বর্ণিত হয়েছে, মুহাম্মাদ (সাঃ) এক ব্যক্তিকে দেখলেন সালাতে তাশাহহুদে সে এ বলে দুআ করছে:

তখন নবী এই প্রার্থনা শুনে তার সাহাবীদের বললেন:

অপর এক হাদিসে তিনি বলেন:

তবে হাদিসসমূহে সুনির্দিষ্ট করে কোন একটি নামের কথা উল্লেখ করা হয় নি, যার কারণে ঠিক কোন নামটি সেই ইসমে আজম, সেটা নিয়ে ইসলামী ধর্মীয় বিশেষজ্ঞদের ভিতরে ব্যাপক মতভেদ আছে। কারো কারো মতে, যেহেতু এই নামটি দুআ' কবুলের ব্যপারে খুবই শক্তিশালী (অর্থাৎ, ব্যক্তিবিশেষ অসৎ উদ্দেশ্যে সেটা ব্যবহার করতে পারে), তাই আল্লাহ তাআলা নিজে (এবং সেই অনুযায়ী মুহাম্মাদ (সাঃ) ও এই নামটি জনসমক্ষে প্রকাশ করেননি।[তথ্যসূত্র প্রয়োজন]

এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ[সম্পাদনা]

ইসলামিক মতানুসারে, হুবহু এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ করার অনুমতি নেই।[১৩] উদাহরণস্বরূপ: কারো নাম সরাসরি "আল-মালিক" রাখা যাবে না, বরং "মালিক" রাখা যেতে পারে। এটা এই বিশ্বাসের কারণে যে, কোনো সৃষ্টি, সৃষ্টিকর্তা আল্লাহ'র সমকক্ষ হতে পারে না। তাই নামগুলো ব্যবহার করা যাবে; কিন্তু "আল-" শব্দাংশ-সহ ব্যবহার করা যাবে না।[১৪] অধিকন্তু, কিছু নাম ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ; কারণ সেই গুণাবলীগুলো মানুষের সম্পূর্ণ আয়ত্তের বাইরে। যেমন: "আল্লাহ", "খালিক্ব" ইত্যাদি।

তবে, যেকোনো নামের প্রথমে (ক্ষেত্রভেদে) "আব্দ"/"আব্দুল"/"আব্দুর"/"আব্দুস" শব্দাংশ (বাংলায় যার অর্থ "দাস" বা "গোলাম") যোগ করে সেটাকে কোনো ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা যাবে। যেমন: "খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তা") ব্যক্তির নাম হিসেবে নিষিদ্ধ হলেও "আব্দুল খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তার গোলাম") নামটি খুবই গ্রহণযোগ্য এবং মুসলমান সমাজে প্রচলিত।


01) আর রাহমান – পরম দয়ালু
02) আর রহিম – অতিশয় মেহেরবান
03) আল মালিক – সর্বকর্তৃত্বময়
04) আল কুদ্দুস – অতি পবিত্র
05)আস সালাম – শান্তি দানকারী
06) আল মুমিন – নিরাপত্তা ও ঈমান দানকারী
07) আল মুহাইমিন – পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী
08) আল আজিজ – পরাক্রমশালী
09) আল জাব্বার – দুর্নিবার
10) আল মুতাকাব্বির – নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী

11) আল খালিক – সৃষ্টিকর্তা
12) আল বারী – সঠিকভাবে সৃষ্টিকারী
13) আল মুসাউইর – আকৃতি দানকারী
14) আল গাফ্ফার – পরম ক্ষমাশীল
15) আল ক্বাহার – কঠোর
16) আল ওয়াহ্হাব – সবকিছু দানকারী
17) আর রাজ্জাক – রিযিকদাতা
18) আল ফাত্তাহ – বিজয়দানকারী
19) আল আলীম – সর্বজ্ঞ
20) আল কাবিদ্ব – সংকীর্ণকারী

21) আল বাসিত – প্রশস্তকারী
22) আল খাফিদ – অবনতকারী
23) আর রাফী – উন্নতকারী
24) আল মুজিব – সম্মান দানকারী
25) আল মুদ্বিল্ল – (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী
26) আস সামি – সর্বশ্রোতা
27) আল বাসীর – সর্ববিষয় দর্শনকারী
28) আল হাকাম – অতল বিচারক
29) আল আদল – পরিপূর্ণ ন্যায়বিচারক
30) আল লতিফ – সকল গোপন বিষয়ে অবগত

31) আল খাবির – সকল বিষয়ে জ্ঞাত
32) আল হালিম – অত্যন্ত ধর্য্যশীল
33) আল আজিম – সর্বত্ত মর্যাদাশীল
34) আল গফুর – পরম ক্ষমাশীল
35) আস শাকুর – গুন্গ্রাহী
36) আল আলী – উচ্চ মর্যাদাশীল
37) আল কাবিইর – সুমহান
38) আল হাফীজ – সংরক্ষণকারী
39) আল মুক্বিত – সকলের জীবনোপকরণ দানকারী
40) আল হাসিব – হিসাব গ্রহণকারী

41) আল জলীল- পরম মর্যাদার অধিকারী
42) আল কারীম – সুমহান দাতা
43) আল রাক্বীব – তত্ত্বাবধায়ক
44) আল মুজীব – কবুলকারী
45) আল ওয়াসি – সর্বত্ত বিরাজমান
46) আল হাকীম – পরম প্রজ্ঞাময়
47) আল ওয়াদুদ – (বান্দাদের প্রতি) সদয়
48) আল মাজীদ – সকল মর্যাদার অধিকারী
49) আল বাইস – পুনরুজ্জীবিতকারী
50) আশ শাহীদ – সর্বজ্ঞ স্বাক্ষী

51) আল হাক্ব – পরম সত্য
52) আল ওয়াকিল – পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
53) আল ক্বাউইউ – পরম শক্তির অধিকারী
54) আল মাতীন – সুদৃঢ়
55) আল ওয়ালীইউ – অভিভাবক ও সাহায্যকারী
56) আল হামীদ – সকল প্রশংসার অধিকারী
57) আল মুহসি – সকল সৃষ্টির ব্যাপারে অবগত
58) আল মুব্দি – প্রথমবার সৃষ্টিকর্তা
59) আল মুঈদ – পুনরায় সৃষ্টিকর্তা
60) আল মুহয়ি – জীবন দানকারী

61) আল মুমীত – মৃত্যু দানকারী
62) আল হাইয়্যু – চিরঞ্জীব
63) আল ক্বাইয়ূম – সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী
64) আল ওয়াজীদ – অফুরন্ত ভান্ডারের অধিকারী
65) আল মাজীদ – শ্রেষ্ঠত্বের অধিকারী
66) আল ওয়া’হিদ – এক ও অদ্বিতীয়
67) আল আহাদ – এক
68) আস সামাদ – অমুখাপেক্ষি
69) আল ক্বাদীর – সর্বশক্তিমান
70) আল মুক্তাদির – নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী

71) আল মুক্বদ্দিম – অগ্রসারক
72) আল মুয়াক্ষীর – অবকাশ দানকারী
73) আল আউয়াল – অনাদি
74) আল আখির – অনন্ত, সর্বশেষ
75) আল জাহির – সম্পূর্ণরূপে প্রকাশিত
76) আল বাত্বিন – দৃষ্টি হতে অদৃশ্য
77) আল ওয়ালী – সমস্ত কিছুর অভিভাবক
78) আল মুতা’আলী – সৃষ্টির গুণাবলীর উর্দ্ধে
79) আল বার্ – পরম উপকারী
80) আত তাওয়াব – তাওবার তৌফিক দানকারী ও কবুলকারী

81) আল মুনতাক্বীম – প্রতিশোধ গ্রহণকারী
82) আল আফঊ – পরম উদার
83) আর রউফ – পরম স্নেহশীল
84) মালিকুল মূলক – সমগ্র জগতের বাদশাহ
85) যুল জালালী ওয়াল ইকরাম – মহিমান্বিত ও দয়াবান সত্তা
86) আল মুক্বসিত – হকদারের হোক আদায়কারী
87) আল জামিই – একত্রকারী, সমবেতকারী
88) আল গানি – অমুখাপেক্ষি ধনী
89) আল মুগনিই – পরম অভাবমোচনকারী
90) আল মানিই – অকল্যাণরোধক

91) আয্ যর – ক্ষতিসাধনকারী
92) আন নাফিই’ – কল্যাণকারী
93) আন নূর – পরম আলো
94) আল হাদী – পথ প্রদর্শক
95) আল বাদীই – অতুলনীয়
96) আল বাক্বী – চিরস্থায়ী, অবিনশ্বর
97) আল ওয়ারিস – উত্তরাধিকারী
98) আর রাশীদ – সঠিক পথ প্রদর্শক
99) আস সাবুর – অত্যাধিক ধর্য্য ধারণকারী
Post a Comment (0)
Previous Post Next Post